প্রিমিয়াম থেকে সুপার ইকোনমি, পাঁচটা সিরিজই আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আপনার দেয়ালের মাপে কাটা। সাইটে শুধু লাগানো, তাই Fast Track প্যাকে কাজ ৩–৭ দিনে।
ছবি দেখে কিচেন পছন্দ করা সহজ। কিন্তু সেই ছবিতে আপনার সবচেয়ে বড় পাতিল, প্রেশার কুকার আর চালের ড্রাম নেই। নিচের গভীর ক্যাবিনেটে পেছনের অর্ধেক অন্ধকারেই থেকে যায়।
রেডিমেড শার্টে আপনাকে শার্টের মাপে চলতে হয়। দর্জির শার্ট চলে আপনার মাপে।
আমাদের CNC সেই দর্জির কাঁচি: আপনার দেয়াল, আপনার পাত্র, তারপর ক্যাবিনেট।
৮২–৮৩%
ঢাকার কিচেন শুধু কলের পানিতে নষ্ট হয় না, নষ্ট হয় বাতাসের আর্দ্রতায়। বোর্ড সেই আর্দ্রতা টানে কাটা কিনারা আর জোড় দিয়ে। তাই প্রশ্ন লেবেল না:
আমরা তাই ‘waterproof’ বলি না। বলি moisture-resistant, আর চাইলে পানি ঢেলে দেখাই।
ছবিতে সব কিচেন এক রকম লাগে। পার্থক্যটা থাকে এই জায়গাগুলোতে।
দরজা আস্তে, নিঃশব্দে বন্ধ হয়। দিনে কতবার খুলবেন, ভাবুন: হিঞ্জই ক্যাবিনেটের আয়ু ঠিক করে।
বাফার টেকনোলজিতে হ্যান্ডেল ছাড়াই খোলে। লুক পরিষ্কার, কিচেন দেখায় আরও চওড়া।
কাটা কিনারা ফ্যাক্টরিতেই সিল করা। আর্দ্রতা ঢোকার প্রথম পথটা শুরুতেই বন্ধ।
সিঙ্ক আর চুলার পাশের পানি-ভাপ সামলায়, পরিষ্কার রাখাও সহজ।
তাক আর ড্রয়ারের মাপ ঠিক হয় আপনার বড় পাতিল, কুকার আর চালের ড্রাম ধরে।
কয়েক বছর পর শুধু সামনের শাটার বদলে নতুন রং। পুরো ক্যাবিনেট বদলাতে হয় না।
পাঁচটা সিরিজেই একই ফ্যাক্টরি, একই মাপের নিয়ম। পার্থক্য বোর্ড, হার্ডওয়্যার আর ফিনিশে। একটা বাছাই করুন, নিচের ফর্মে সেটাই যাবে।
WhatsApp-এ কিচেনের ম্যাপ বা ২–৩টা ছবি। সিরিজ ধরে আনুমানিক দাম জানাই।
সিরিজ, লেআউট আর সময় নিয়ে কথা। ফ্ল্যাটের অবস্থাও বুঝে নিই।
বাসায় এসে নির্ভুল মাপ। 3D-তে যা অ্যাপ্রুভ করবেন, সেটাই কাটা হয়; দাম BOQ-তে লক।
নিজস্ব CNC-তে কাটা, সাইটে শুধু লাগানো। Fast Track প্যাকে ৩–৭ দিন।
{{f.a}}
৩টা ছোট ধাপ। শেষে আপনার তথ্যসহ WhatsApp মেসেজ যাবে, আর আমরা পাঠাব পাঁচ সিরিজের শুরুর দাম এক পাতায়।
{{error}}
{{error}}
মেসেজ পাঠানোর পর একই চ্যাটে কিচেনের ম্যাপ বা ২–৩টা ছবি দিন, আপনার সাইজে দাম জানাতে সুবিধা হবে।